অভিনেতা শামীমের বিরুদ্ধে যে অভিযোগ করলেন শাশুড়ি


 ছোটপর্দার জনপ্রিয় কমেডি অভিনেতা শামীম আহমেদের সন্ধান মিলেছে টানা তিন দিন নিখোঁজ থাকার পর। গাজীপুরের একটি শুটিং বাড়িতে বর্তমানে তিনি রয়েছেন যেখান থেকে তার পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়েছে।


তার নিখোঁজ হওয়ার ব্যাপারে তিনি বলেন শুটিংয়ের কারণে ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং তার মোবাইল ফোনটি ছিনতাই হওয়া তে যোগাযোগ করতে পারেন নি।


তবে শামীমের এ যুক্তি মানতে নারাজ তার শাশুড়ি নাজমা বেগম। 


তিনি অভিযোগ করেন, শামীম স্ত্রী ও সন্তানদের সময় দেয় না। মাঝেমধ্যে সে এভাবেই উধাও হয়ে যায়।


গত শুক্রবার সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন শামীম। বাসের এক যাত্রীর মোবাইল থেকে স্ত্রী আশামনিকে ফোন করে জানান, তিনি বাড়ি ফিরছেন। কিন্তু বাসায় স্ত্রী-সন্তানদের কাছে না গিয়ে টঙ্গীতে নেমে যান শামীম। এর পর টানা তিন দিন আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। 


এদিকে স্বামী বাসায় না ফেরায় চিন্তিত হয়ে পড়েন আশামনি। থানায় যোগাযোগ করেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে ‘হুশ’ ফিরে অভিনেতা শামীমের। এর পর সোমবার রাতে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানান শুটিংয়ের কাজে গাজীপুরে আছেন। 


এভাবে টানা তিন দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকা নিয়ে পরিবারের প্রতি শামীমের ‘উদাসীনতা’ প্রকাশ পেয়েছে বলে মনে করছেন নেটিজেনরা।

Post a Comment

Previous Post Next Post