মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

 


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচিত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা।



গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩৮ পয়সা।


আগামী ২৩ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।

Post a Comment

Previous Post Next Post