রাশিয়ার বিপক্ষে ‘বড় সাফল্য’ পেল ইউক্রেন

 


ইউক্রেনের প্রেসিডেন্ট অলেক্সি আরেস্তোভিচ শনিবার জানিয়েছেন, রুশ সেনাদের হটিয়ে রাজধানী কিয়েভের ৩০টি অঞ্চলের দখল নিয়েছেন ইউক্রেনের সেনারা। 


তবে স্থানীয় টিভিকে তিনি হুশিয়ারি দিয়েছেন, যদিও ইউক্রেনের সেনারা কিয়েভের আশপাশ থেকে রাশিয়ার সেনাদের সরিয়ে দিচ্ছে, কিন্তু দেশের অন্য প্রান্তে রুশদের সঙ্গে ইউক্রেনের সেনাদের ব্যাপক যুদ্ধ হতে পারে। 

 

অলেক্সি আরেস্তোভিচ বলেন, পরিস্কার করা যাক, দক্ষিণ দিকে মারিউপোলের জন্য, ইউক্রেনের দক্ষিণ দিকে বড় ধরনের যুদ্ধ হতে পারে। 


এদিকে ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত ডনবাস প্রদেশ।  এই প্রদেশেই রয়েছে দোনেস্ক ও লুহানেস্ক।  


ডনবাসের দোনেস্ক  ও লুহানেস্ক দখল করে রেখেছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। 


গত সপ্তাহে রাশিয়া ঘোষণা দেয় তারা চেরনিহিভ ও রাজধানী কিয়েভের আশপাশে আপাতত সামরিক অভিযান বন্ধ রাখবে। তারা পূর্ণ নজর দিবে দক্ষিণ দিকে অবস্থিত ডনবাসের দিকে। এই অঞ্চলটিকে স্বাধীন করার ঘোষণাও রাশিয়া। 


অন্যদিকে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর প্রথম থেকেই মারিউপোলের দখল নিতে মরিয়া হয়ে আছে রাশিয়া।


আঞ্চলিক ও ভৌগলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ শহরটি দখল নিতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। তবে এখনো মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। 


সূত্র: বিবিসি


Post a Comment

Previous Post Next Post