সাত কোম্পানির বোর্ড সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির লভ্যাংশ ঘোষণা এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা মঙ্গলবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিগুলো হলো : পিপলস ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, লাভেলো আইসক্রিম, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, আরডি ফুড, সিঙ্গারবিডি এবং আইপিডিসি।



কোম্পানিগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্সের দুপুর ২.১০টায়, ইস্টার্ন হাউজিংয়ের বিকাল ৩টায়, লাভেলো আইসক্রিমের দুপুর আড়াইটায়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের দুপুর আড়াইটায়, আরডি ফুডের বিকাল ৩টায়, সিঙ্গারবিডির দুপুর আড়াইটায় এবং আইপিডিসির বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


কোম্পানিগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করতে পারে। আর ইস্টার্ন হাউজিং, লাভেলো আইসক্রিম, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, আরডি ফুড, সিঙ্গারবিডি ও আইপিডিসির বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।


 

Post a Comment

Previous Post Next Post