লভ্যাংশ ঘোষণা করলো তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

 


পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


মঙ্গলবার (১২ এপ্রিল) ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬৫ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৫ পয়সা।


এছাড়া, এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৭ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে।

Post a Comment

Previous Post Next Post