১ ওভারে ৬ উইকেট হারানোর অবিশ্বাস্য রেকর্ড, হারল দিল্লি

 


দুর্দান্ত একটি ওভার করে বেশ কয়েকটি উইকেট শিকারের রেকর্ড আছে বোলারের ঝুলিতে! এক ওভারে ৪ উইকেট পড়ে যাওয়ার নজির আছে।


তাই বলে ৬ উইকেট! মানে ওভারের প্রতিটি বলেই উইকেট পেয়েছেন বোলার! 


এমন অবিশ্বাস্য ঘটনা ঘটল নেপালের ক্লাব ক্রিকেটে।


সোমবার নেপালের ক্লাব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের সেই ম্যাচে  ৬ বলে ছয় ছক্কা নয়, ৬ উইকেট পড়ে যাওয়ার ঘটনা দেখল ক্রিকেটবিশ্ব। 


এ ছয় উইকেটের মধ্যে ৫টি গেছে বোলারের রেকর্ডের ঝুলিতে। আর একটি রানআউট। আর রেকর্ডগড়া ওভারটি করেছেন মালয়েশিয়া দলের তারকা বোলার বিরানদিপ সিং। 


টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ এনকাউন্টারে পুশ স্পোর্টস দিল্লির বিরুদ্ধে খেলতে নামে মালয়েশিয়া ক্লাব একাদশ।


ঘটনাটি শেষ ওভারের তথা ২০তম ওভারের। 


বিরানদিপ সিংয়ের প্রথম ডেলিভারিতে এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এম পাঠাক। পরের বলে দু’রান নিতে গিয়ে রান আউট হন ৫ম ব্যাটার। 


বিরানদিপের তৃতীয় ডেলিভারিটি নতুন নামা ব্যাটারের লেগ স্ট্যাম্প উড়িয়ে দেয়। তিন বলে তিন উইকেট পড়লেও বিরানদিপের তখন দুটি উইকেট। 


চতুর্থ বলে আবারও বোল্ড হন ব্যাটর। পঞ্চম বলটি হ্যাটট্রিক বল হয়ে যায়। আর জে সিঙ্ঘালকে নিজের হাতেই রিটার্ন ক্যাচ নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বিরানদিপ। 


ইনিংসের শেষ বলে ৯ম ব্যাটারকে আউট করে নিজের ডাবল হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বিরানদিপ। 


এরই সঙ্গে এক ওভারে (৬ বলে) ৬ উইকেট শিকারের বিশ্বরেকর্ডটি হয়ে যায়। 


১৯তম ওভার শেষে দিল্লির রান ছিল ৩ উইকেটে ১৩০। আর বিরানদিপের এক ওভার পরে স্কোরবোর্ড তখন ৯ উইকেটে ১৩২।


বিরানদিপের এই অবিশ্বাস্য রেকর্ডের দিনে জয় পায় তার দল মালয়েশিয়া ক্লাব একাদশ।


১৩৩ রানে তাড়ায় ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মালয়েশিয়া।

 


Post a Comment

Previous Post Next Post