পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (১৭ এপ্রিল) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ২২ – মার্চ ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। যেখানে গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৩ পয়সা।
এছাড়া ৯ মাসে (জুলাই ২১ – মার্চ ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৪ পয়সা। যেখানে গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৩৮ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫১ টাকা ০৮ পয়সা।
