এস.এস স্টিলের বোনাস লভ্যাংশের প্রস্তাব বাতিল

 


প্রকৌশল খাতের কোম্পানি এস.এস স্টিলের ৮ শতাংশ বোনাস লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস।


কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি বোনাস লভ্যাংশ অনুমোদনের জন্য বিএসইসিতে আবেদন করলে কমিশন আবেদন বাতিল করে দেয়।


এর ফলে কোম্পানিটির আলোচ্য বছরে লভ্যাংশের পরিমাণ দাঁড়াচ্ছে ২ শতাংশ। তাই কোম্পানিটি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নেমে গেছে।


আগামীকাল ৬ এপ্রিল থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।


Post a Comment

Previous Post Next Post