সপ্তাহজুড়ে ৭ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

 


বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর,২০২১সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে-


রবি আজিয়াটা আলোচ্য বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


উত্তরা ব্যাংক ২৮ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ।


মার্কেন্টাইল ব্যাংক ১৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ। আর বাকী ৫ শতাংশ বোনাস।


ব্রাক ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ। আর বাকী সাড়ে ৭ শতাংশ বোনাস।


ব্যাংক এশিয়া ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


শাহজালাল ইসলামী ব্যাংক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতংশ নগদ  ৫ শতাংশ বোনাস।


আইএফআইসি ব্যাংক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

Post a Comment

Previous Post Next Post