বিওতে বোনাস শেয়ার পাঠিয়েছে তিন কোম্পানি

 


পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।


সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানি তিনটি হলো : শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।


জানা যায়, কোম্পানি তিনটির বোনাস শেয়ার ১০ মার্চ (বৃহস্পতিবার) বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে।


এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসোসিয়েটেড অক্সিজেন ৭ শতাংশ, সাইফ পাওয়ারটেক ৬ শতাংশ এবং শেফার্ডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।

Post a Comment

Previous Post Next Post