তিন মিনিটের মধ্যে ২৬ হাজার ফুট নিচে নেমে যায় সেই বিমান (ভিডিও)

 


তিন মিনিটের কম সময়ের মধ্যে প্রায় ২৬ হাজার ফুট নিচে নেমে যায় ১৩২ যাত্রী নিয়ে বিধ্বস্ত চীনের যাত্রীবাহী বিমান। অনলাইন ফ্লাইট ট্রাকার ফ্লাইটরাডার-২৪ এই তথ্য জানিয়েছে।

ফ্লাইটরাডার-২৪ এর তথ্য অনুযায়ী, ছয় বছরের পুরোনো বিমানটি বিমানটি মাত্র সোয়া দুই মিনিটে ২৯ হাজার একশ ফুট থেকে ৯ হাজার ৭৫ ফুট নিচে নেমে আসে। এর পরের ২০ সেকেন্ডে আরও নিচে নামে বিমানটি। তিন হাজার ২২৫ ফুটের পর বিমানটি থেকে তথ্য আসা বন্ধ হয়ে যায়। 

সাধারণত ওই উচ্চতা থেকে নামতে একটি বিমানের সময় লাগে ৩০ মিনিটের মতো।  

চীনের বেসরকারি বিমান চলাচল সংস্থা জানায়,  এমইউ-৫৭৩৫ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টায় কুনমিং থেকে গুয়ানঝোউর উদ্দেশে ছেড়ে যায়। এরপর ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার-২৪ বিমানটির অবস্থান ‘অজ্ঞাত’দেখায়। পরে গুয়ানসি অঞ্চলের উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বোয়িং-৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় গণমাধ্যমে নির্ধারিত সময়ে গুয়ানঝোউ না পৌঁছানো নিয়ে প্রতিবেদন করায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে আশঙ্কা দেখা দেয়। 

স্থানীয় সময় দুপুর ২টা ২২মিনিটের পর ফ্লাইটরাডার-২৪ বিমান থেকে কোনো তথ্য পায়নি। 

বিমানটি ‘সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে’ বলে স্থানীয় এক গ্রামবাসীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর আশেপাশের বনে আগুন ধরে যায় বলে জানান ওই গ্রামবাসী।

তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে যাওয়া উদ্ধারকর্মীরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জঙ্গলে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post