প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা

 


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মার্চ বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


Post a Comment

Previous Post Next Post