বান্দরবানের লামায় ফাঁসিয়াখালী ইউনিয়নে ক্যওচিং মার্মা (৪৮) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন।
তিনি ছোট মার্মা পাড়ার মৃত ক্যওজাইংহ্লা মার্মার ছেলে। ইউনিয়নের বনপুর ছোট মার্মা পাড়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় এই ঘটনা ঘটে।
বিষপানের পরই ক্যওচিং মার্মাকে সিএনজি অটোরিকশায় করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যতে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার আপ্রুসিং মার্মা বলেন, ক্যওচিং মার্মার প্রচণ্ড পেট ব্যাথা ছিল। ধারনা করছি, পেট ব্যথা সহ্য করতে না পেরে তিনি বিষপান করেছেন। নিহতের পরিবারের কারও অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করেন।
আগেও ২/৩ বার বিষপান করে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে এলাকাবাসী জানান।
লামা থানার ইন্সপেক্টর (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, লাশ লামা থানায় আনা হয়েছে।