নগদ লভ্যাংশ ঘোষণা ইউনাইটেড ইন্স্যুরেন্সের

 


১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। বীমা খাতের এই কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ নগদ লভ্যাংশ ঘোষণা করে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৫ টাকা। আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.৪৫ টাকায়।


এছাড়া ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।

Post a Comment

Previous Post Next Post