দুই বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম-বিবিএস, ইয়াকিন পলিমার, প্রাইম ইন্স্যুরেন্স এবং সানলাইফ ইন্স্যুরেন্স। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ( ০৩ ফেব্রুয়ারি) এসব কোম্পানির শেয়ার দর গত ২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্সের। আগের দিনের তুলনায় আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ৬০ পয়সায়। যা গত দুই বছরে দর বেড়েছে। দুই বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১৬ টাকা।
সর্বশেষ হিসাব অনুযায়ি, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৪০ কোটি ৮৮ লাখ টাকা, রিভার্জ ৩১ কোটি ১৫ লাখ টাকা এবং পিই রেশিও দাঁড়িয়েছে ৩৬.৬১ পয়েন্টে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে-
সানলাইফ ইন্স্যুরেন্স: আগের দিনের তুলনায় আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৬.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকায়, যা গত দুই বছরে সর্বোচ্চ দর বেড়েছে। আজ প্রতিষ্ঠানটির শেয়ারদর ৪৩ টাকা ২০ পয়সা থেকে ৪৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। দুই বছর আগে সর্বনিম্ন শেয়ারদর ছিল ১৫ টাকা ৪০ পয়সা, যা বেড়ে সর্বোচ্চ দাঁড়িয়েছে ৪৪ টাকায়। বর্তমানে প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ কোটি ৭৬ লাখ টাকা।
ইয়াকিন পলিমার: আগের দিনের তুলনায় আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৫.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সায়, যা গত দুই বছরে সর্বোচ্চ দর বেড়েছে। দুই বছর আগে সর্বনিম্ন শেয়ারদর ছিল ৮ টাকা ৫০ পয়সা। আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ২০ টাকা ২০ পয়সা থেকে ২২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৭৩ কোটি ৭০ লাখ টাকা, রিভার্জ ৮ কোটি ২৯ লাখ টাকা এবং লোকসানের কারণে পিই রেশিও নেই।
বিবিএস: আগের দিনের তুলনায় আজ প্রতিষ্ঠানটির শেয়ারদর ২ টাকা ৫০ পয়সা বা ৯.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২ টাকা ২০ পয়সায়, যা গত দুই বছরে সর্বোচ্চ দর। আজ প্রতিষ্ঠানটির শেয়ারদর ২৭ টাকা ৪০ পয়সা থেকে ৩০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। দুই বছর আগে এর সর্বনিম্ন দর ছিল ১৩ টাকা ৯০ পয়সা। বর্তমানে প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ২০১ কোটি ৬৩ লাখ টাকা, রিভার্জ ৪৪১ কোটি ৬৫ লাখ টাকা এবং পিই রেশিও রয়েছে ১২.৩৪ পয়েন্ট।