সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। এসব কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে রেনেটা লিমিটেড। ডিএসই সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র মতে, ব্লক মার্কেটে মোট ২৭ কোটি ২২ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের।
এছাড়াও তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ৪ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা সোনালী পেপাপেরর ৪ কোটি ৫৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Tags:
অর্থনীতি