শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্লেসমেন্টহোল্ডার ইন্ট্রাকো প্রপার্টিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির হাতে বর্তমানে কোম্পানিটির ৮ লাখ ২২ হাজার ৩৬টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে বিদ্যমান বাজারদরে তিন লাখ শেয়ার বিক্রি করবে তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করা হবে।
২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৯০ কোটি ৯৫ লাখ ৬০ হাজার। রিজার্ভে রয়েছে ১৫ কোটি ৪৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৯ লাখ ৫৬ হাজার ২৫০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৬৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৮০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫২ দশমিক ৫৪ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২২ টাকা ৯০ পয়সা