ডিভিডেন্ড ঘোষণায় এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্টের চমক

 


এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাধীনে পরিচালিত বে-মেয়াদি এইচএফএএমএল ইউনিট ফান্ড এবং এইচএফএএমএল একমি এমপ্লয়ীজ ইউনিট ফান্ড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণায় চমক দেখিয়েছে।


আলোচিত বছরের জন্য এইচএফএএমএল ইউনিট ফান্ড ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং এইচএফএএমএল একমি এমপ্লয়ীজ ইউনিট ফান্ড ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।


আগের বছর ২০২০ সালে এইচএফএএমএল ইউনিট ফান্ড দিয়েছিল ৫ ক্যাশ শতাংশ ডিভিডেন্ড এবং এইচএফএএমএল একমি এমপ্লয়ীজ ইউনিট ফান্ড ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।


ফান্ড দুটির ট্রাস্টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এর ট্রাস্টি কমিটি সভায় ২০২১ সালের জন্য আকর্ষণীয় এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।


আলোচ্য ২০২১ অর্থবছরে এইচএফএএমএল ইউনিট ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৮২ পয়সা। যার বিপরীতে ফান্ডটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এতে ডিভিডেন্ড পরিশোধের অনুপাত দাঁড়িয়েছে ৫৫ শতাংশ। এর আগে ২০২০ অর্থবছরে ফান্ডের ইউনিট প্রতি আয় ছিল ৪০ পয়সা এবং ফান্ডটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।


উল্লেখ্য, ২০১৭ সালে এইচএফএএমএল ইউনিট ফান্ডের যাত্রা শুরু হয় এবং ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ফান্ডটির মোট রিটার্ন এসেছে ৩৩.১ শতাংশ। যেখানে আলোচ্য সময়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর রিটার্ন এসেছে ৬.৯ শতাংশ।


অন্যদিকে, ২০২১ অর্থবছরে এইচএফএএমএল একমি এমপ্লয়ীজ ইউনিট ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ৩ টাকা ৮১ পয়সা। যার বিপরীতে ফান্ডটি ২১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এতে ফান্ডটির ডিভিডেন্ড দেওয়ার অনুপাত দাঁড়িয়েছে ৫৫ শতাংশ।


এর আগের বছর ২০২০ অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ১ টাকা ০৯ পয়সা এবং ফান্ডটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।


এইচএফএএমএল একমি এমপ্লয়ীজ ইউনিট ফান্ড এর যাত্রা শুরু হয় ২০১৮ সালে এবং ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ফান্ডটির মোট রিটার্ন ৫৭ শতাংশ। আলোচ্য সময়ে ডিএসইএক্স এর রিটার্ন এসেছে ২৪.৯ শতাংশ, যা এই ফান্ডের রিটার্নের তুলনায় ৩২.১ শতাংশ কম।

Post a Comment

Previous Post Next Post