তিন কোম্পানির বোর্ড সভা আজ

 


পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানি তিনটি হলো : ইউনিলিভার কনজ্যুমার, আইপিডিসি এবং ডেল্টা ব্রাক হাউজিং।


জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজ্যুমারের বিকাল ৫টায়, আইপিডিসির বিকাল ৩টায় এবং ডেল্টা ব্রাক হাউজিংয়ের (ডিবিএইচ) বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

Post a Comment

Previous Post Next Post