হিজাব বিতর্কে কর্ণাট'কের সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভা'রাজ বোম্মাই এক টুইট বার্তায় এই ঘোষণার কথা জানিয়েছেন। ভা'রতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি মন্ত্রীর টুইট'কে উদ্ধৃতকে বলেছে, শান্তি ও সম্প্রতি রক্ষার জন্য আগামী তিন দিন রাজ্যের সকল স্কুল-কলেজ বন্ধ থাকবে।
ভা'রতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাট'কের স্কুল-কলেজে মু'সলিম ছা'ত্রীদের হিজাব পরা নিয়ে শুরু হওয়া বিতর্ক চরম আকার ধারণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনদিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করলেও মঙ্গলবার সেখানকার একটি কলেজে হিন্দু-মু'সলিম শিক্ষার্থীদের সং'ঘর্ষ হয়েছে।
ক্যামেরায় ধ'রা পড়া শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই'রাল হয়ে ছড়িয়েছে। এই ভিডিওতে দেখা যায়, কর্ণাট'কের একটি কলেজ চত্বরে হিজাব পরা এক ছা'ত্রী হাঁটছেন। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে ঘিরে হিজাববিরোধী স্লোগান দেন এবং হে'নস্তা করেন।
শত শত তরুণের সামনে একাই প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে কর্ণাট'কের মু'সকান নামের ওই মু'সলিম ছা'ত্রী। আর এই ঘটনা ঘটেছে কর্ণাট'কের মান্দিয়া প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে।
ভিডিওতে দেখা যায়, ওই তরুণী স্কুটার পার্কিংয়ে রেখে কলেজ ভবনের দিকে হাঁটছে। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় এবং তার দিকে এগিয়ে যায়। পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেওয়ার সময় এই তরুণীকে ভীত দেখা যায়নি। ওই সময় হাত উপরে তুলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে দেখা যায় তাকে। পরে কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা তাকে সরিয়ে নেন।