সৌদির পতাকায় থাকছে কালেমা, পরিবর্তনের খবর ‘গুজব’

 


যে বাদশাহি ফরমান অনুসারে সৌদি আরবের পতাকা ও জাতীয় সংগীত পরিচালিত হচ্ছে, তাতে পরিবর্তন আনা হচ্ছে। দেশটির পতাকায় খচিত তরবারির ওপরে যে ঈ'মানের ঘোষণা কালেমা তাইয়্যিবা রয়েছে, তা সরিয়ে দেওয়া হতে পারে। এমনটায় জানা গিয়েছিল।


এদিকে, সৌদি আরবের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না। সৌদি আরবের শুরা কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে বলে গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।


ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শুরা কাউন্সিলের সদ্য অনুমোদিত খসড়া সংশোধনীতে জাতীয় পতাকায় কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে সৌদি আরবের পতাকা এবং জাতীয় সংগীতে কিছু পরিবর্তনের গুজব ওঠে।


চলতি সপ্তাহের শুরুতে উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে খসড়া সংশোধনী অনুমোদন করে বলে গালফ নিউজ জানায়।


সংশোধনীর খসড়া প্রস্তাবে অংশ নেওয়া শুরা কাউন্সিলের সদস্য সাদ আল ওতাইবি জানান, জাতীয় পতাকায় পরিবর্তন না আনলেও সংশোধনীতে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা রোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।


সৌদি মালিকানাধীন টেলিভিশন আল আরাবিয়াকে তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালায় পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করা রয়েছে।


এছাড়া ইস'লামের আঁতুরঘর সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদ'ণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জ'রিমানা বা উভয় দ'ণ্ডে দ'ণ্ডিত করার বিধান রেখেছে সংশোধনীতে।


সৌদি আরবের পতাকায় আল্লাহর একত্ববাদের ঘোষণা করে কালেমা খোদাই করা আছে। পতাকাটি রঙ সবুজ, যা মহানবি হযরত মুহাম্ম'দ (স.) এর প্রিয় রঙ। এছাড়া পতাকাটিতে আছে তলোয়ারের ছবি।

Post a Comment

Previous Post Next Post