কক্সবাজারের চকরিয়া উপজে'লার মালুমঘাটে পূজা শেষে মহাসড়ক পার হতে গিয়ে পিকআপভ্যানচাপায় চার ভাই নি'হত হয়েছেন। এ সময় আ'হত হয়েছেন আরও তিন ভাই ও এক বোন।
মঙ্গলবার ভোর ৫টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালসংলগ্ন হাসিনাপাড়ায় এ দুর্ঘ'টনা ঘটে।
নি'হতরা হলেন— অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০), ও চ'ম্পক সুশীল (৩০)।
আ'হতরা হলেন— সরন সুশীল, রক্কিত সুশীল, প্লাবন ও হীরা সুশীল। হতাহতরা সবাই উপজে'লার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃ'ত সুরেশ চন্দ্র সুশীলের সন্তান।
ডুলহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইস'লাম আদর বলেন, নি'হতদের বাবা সুরেশ বিগত ১০ দিন আগে পরলোক গমন করেন। এ কারণে সনাতন ধ'র্মমতে সুরেশের সাত ছে'লে ও এক মে'য়ে ভোরবেলা ক্ষৌর কর্ম (মা'থার চুল ফেলে দেওয়া) সম্পন্ন করতে হাসিনাপাগার তিন রাস্তার স্থানীয় মন্দিরে যান।
মন্দির থেকে ক্ষৌরকর্ম শেষে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘ'টনা ঘটে। তাদের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থা'নার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, পারিবারিক পূজা দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যানচাপা দিলে ঘটনাস্থলেই চার ভাই নি'হত হন। বাকি চারজনের অবস্থাও গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা'লে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘা'তক পিকআপটি জ'ব্দ ও চালককে আ'ট'ক করার চেষ্টা চলছে।
