ফারইস্ট লাইফকে ডিএসইর সতর্কবার্তা

 


শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে সতর্কবার্তা পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, সম্প্রতি প্রাইম লাইফের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ১৭ জানুযারি একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে জানিয়েছে কোম্পানিটি।


বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৮ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৬ টাকা ৬০ পয়সা। ১৭ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৮১ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।


এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Post a Comment

Previous Post Next Post