পদ্মা সেতুর রেলে লাগবে আরও ২৪৬২ কোটি টাকা

 


স্বপ্নের পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের নির্মাণকাজ ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। প্রকল্পটির বাকি কাজ সম্পন্ন করতে আরো ২ হাজার ৪৬২ কোটি টাকা চেয়েছে রেলপথ মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি চাহিদাপত্র পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিপিতে বাড়তি বরাদ্দের চাহিদাপত্র দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হু'মায়ন কবীর। পুরো প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয়ের হিসাব দিয়ে বিষয়টি স্বীকারও করেছেন তিনি।


জানা গেছে, সংশোধিত এডিপিতে পদ্মা সেতু রেল লিংকের জন্য সব মিলিয়ে ৬ হাজার ২৮৫ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে বরাদ্দ রয়েছে ৩ হাজার ৮২৩ কোটি ৫১ লাখ টাকা, বাড়তি চাওয়া হয়েছে আরো ২ হাজার ৪৬২ কোটি টাকা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত পদ্মা সেতুর নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এটি দিয়ে চলতি বছরের জুন নাগাদ যান চলাচলের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছে সরকার। সে লক্ষ্যে প্রকল্পটির কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানানো হয়েছে।


২০১৫ সালের ১২ ডিসেম্বর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্রকল্পটির নির্মাণ ব্যয় ১০ হাজার কোটি টাকার বেশি ধ'রা হলেও পরে তা বাড়ানো হয় তিন ধাপে। শেষ পর্যন্ত ৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে সম্পন্ন হচ্ছে দেশের দীর্ঘতম সেতুটি।

Post a Comment

Previous Post Next Post