মিথিলার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, চিন্তিত সৌরভ

 


রাফিয়াত রশিদ মিথিলা ও সৌরভ দাস। একজন এপার বাংলার জনপ্রিয় অ'ভিনেত্রী অন্যজন ওপার বাংলার অ'ভিনেতা। দুজনে কাজ করতে চলেছেন কলকাতার দেবালয় ভট্টাচার্য হইচই’র জন্য নির্মিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ দ্বিতীয় সিজনে। এই সিরিজে নাম ভূমিকায় অ'ভিনয় করেন সৌরভ দাস অন্যদিকে শোলাঙ্কি রায়ের চরিত্রে অ'ভিনয় করবেন মিথিলা।

এই সিরিজে শোলাঙ্কি রায়ের সঙ্গে সৌরভের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য দেখা যায়। মিথিলার সঙ্গে এসব সাহসী দৃশ্যে কতটা সাবলীল হতে পারবেন সৌরভ—সেই প্রশ্ন অনেকের মনে। এ বিষয়ে ভা'রতীয় একটি সংবাদমাধ্যমে সৌরভ বলেন—‘চিত্রনাট্য এখনো পুরোটা পড়া হয়নি। তাই জানি না, কতটা সাহসী বা ঘনিষ্ঠ দৃশ্য আছে। তবে আমা'র বিপরীতে এক টুকরো কাঠকে দিলেও ঠিকঠাক আমা'র চরিত্র ফুটিয়ে তুলতে পারব। এই ভরসা নিজের উপরে আছে। এর আগে বরখা সেনগুপ্তের সঙ্গে ‘কামিনী’-তে কাজ করেছিলাম। তার সঙ্গেও আগে আলাপ ছিল না। পরে এক সাক্ষাৎকারে বরখা বলেছিলেন, সৌরভ সাহায্য না করলে ঘনিষ্ঠ দৃশ্যে ওইভাবে প্রা'ণবন্ত হতে পারতাম না। ফলে এটাও সেই রকমই হয়তো কিছু হতে চলেছে। আর আম'রা অ'ভিনেতারা এই ধরনের চ্যালেঞ্জের অ'পেক্ষাতেই থাকি।’

বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত সৌরভ দাস। তার ভাষায়—‘আমি অ'ভিনেত্রী মিথিলার বড় ভক্ত। বাংলাদেশে অনেক কাজ করেছেন। ভালো অ'ভিনেত্রী বিপরীতে থাকলে নিজের কাজটাও আপনাআপনি ভালো হয়ে যায়। ভালো অ'ভিনয়ের ইচ্ছাও জাগে। আর সৃজিত মুখার্জির স্ত্রী' আমা'র বিপরীতে অ'ভিনয় করবেন, তার জৌলুসই আলাদা! তবে এখনো আম'রা একে অন্যের মুখোমুখি হইনি! তাই একটু টেনশন হচ্ছে! সাধারণত, আম'রা টলিউডে একে অন্যকে কমবেশি চিনি। কে, কেমন অ'ভিনয় করেন, তা-ও জানি। এই প্রথম এমন একজনের সঙ্গে কাজ করতে যাচ্ছি যাকে চিনি না পর্যন্ত! এ জন্য আগে বন্ধুত্ব তৈরি করতে হবে, পরে অ'ভিনয়।’

মিথিলার সঙ্গে প্রে'মের দৃশ্যে সৃজিত মুখার্জি দেওয়াল তুলবেন না তো? এমন প্রশ্নের উত্তরে সৌরভ দাস বলেন, ‘‘তা কে জানে! সৃজিতদা হয়তো বলে উঠবেন, ‘বাবু, বেশি না!’ পুরোটাই মজা করে বললাম। সৃজিতদা নিজে পরিচালক। চরিত্রের খাতিরে অ'ভিনেতাদের কতটা, কী' করতে হয় তা সৃজিতদার চেয়ে ভালো আর কে বুঝবেন? সৃজিতদা এর আগে আমা'র কাজের প্রশংসা করেছেন। বলেছেন, আমা'র কাজ নাকি দেখেছেন। সত্যি কিনা কে জানে! তবে এবার মিথিলার জন্য হলেও ‘মন্টু পাইলট’ দেখবেন, এটা নিশ্চিত।’’

গত ২৬ ডিসেম্বর সিরিজটির শুটিং শুরুর কথা ছিল। এদিকে সৃজিত মুখার্জির পর করো'নায় আ'ক্রান্ত হয়েছেন মিথিলা। আগামী ১২ জানুয়ারি শুটিং শুরুর কথা রয়েছে। ১৪ জানুয়ারি শুটিংয়ে অংশ নেবেন মিথিলা। আপাতত আইসোলেশনে রয়েছেন সৃজিত-মিথিলা।

Post a Comment

Previous Post Next Post