বিমানে পোষা প্রাণী নিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুমতি নিতে হয়। সেই অনুযায়ী তাদের রাখার আলাদা জায়গা থাকে।
তবে সম্প্রতি নিউইয়র্ক থেকে আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের এক ঘটনায় সবাই বিস্মিত হয়েছেন।
অভিযোগ, এক নারী নিজের শার্ট খুলে বিমানকর্মী এবং বাকি যাত্রীদের সামনে বিড়ালকে স্তন্যপান করান। সেই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়, অনেকেই বিরক্ত ও আতঙ্কিত হয়ে পড়েন। বিমানকর্মীদের কাছে অনেকেই অভিযোগ দায়ের করেন।
তবে কারও অভিযোগ এমনকি বিমানকর্মীদের নিষেধ উপেক্ষা করে ওই নারী স্তন্যপান অব্যাহত রাখেন।
জানা গেছে, ওই নারী নিউইয়র্কের সাইরাকিউস থেকে জর্জিয়ার আটলান্টা যাচ্ছিলেন। ডেল্টা এয়ারলাইনসের সামনে বসেছিলেন তিনি। পাশে ক্যারিয়ারে কম্বলে মুড়িয়ে রাখা কেশহীন বিড়াল রাখা ছিল। সেখান থেকেই আচমকা বিড়ালটিকে তুলে সকলের সামনেই তিনি স্তন্যপান করাতে শুরু করেন। এতে বিড়ালটি হাঁসপাঁস করতে থাকে।
এই ঘটনায় বিমানের বাকি যাত্রীরা অস্বস্তিবোধ করতে থাকেন।
পাইলট কক্ষ থেকে বিমান অফিসে পাঠানো একটি সংক্ষিপ্ত বার্তা (শর্ট মেসেজ) একজন টুইটার ব্যবহারকারী শেয়ার করলে বিষয়টি সবার নজরে আসে। ওই বার্তায় লেখা ছিল- ১৩এ আসনে বসা নারী নিজের বিড়ালকে স্তন্যপান করাচ্ছেন। বারণ করার পরেও শুনছেন না।
বিমানটিতে থাকা এক যাত্রী টুইটারে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনাটি সত্য এবং তিনিও ওই বিমানে ছিলেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট