গুরুতর আহত প্রিয়াঙ্কা

 


শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কলকাতার রাজারহাটে শুটিং করছিলেন তিনি। হঠাৎ সেটে ঢুকে পড়ে একটি বাইক। মাতাল চালক সরাসরি আঘাত করে প্রিয়াঙ্কাকে।

দুর্ঘটনায় আহত হয়েছেন অর্জুন চক্রবর্তীও। পুলিশে সূত্রের বরাত দিয়ে এমন তথ্যই পরিবেশন করেছে আনন্দবাজার। পুলিশ জানায়, শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিয়ে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা-অর্জুন। সিরিজের নাম ‘মহাভারত মার্ডারস’।


গুরুতর আহত হয়েছেন প্রিয়াঙ্কা। তার পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) প্রিয়াঙ্কা পায়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।


প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে গেছে। আপাতত সিরিজের শুটিং বন্ধ আছে। পুলিশ ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, মাতাল বাইক চালককে খুঁজছে পুলিশ। দুর্ঘটনার পর পালিয়ে যায় সে।


প্রিয়াঙ্কার অসুস্থতার খবরে বেশ চিন্তিত রাহুল। একসঙ্গে না থাকলেও প্রিয়াঙ্কার পাশে ছুটে গেছেন রাহুল। প্রিয়াঙ্কা হাসপাতালে থাকায় ছেলে সহজের দেখাশোনা করছেন রাহুল। সাংবাদিকদের তিনি বলেন, সকালে আমার ড্রাইভার প্রিয়াঙ্কার দুর্ঘটনার খবর জানান। তারপর ওর সঙ্গে ফোনে কথা হয়েছে। দুপুরে ওর অস্ত্রোপচার হবে। বিকেলে আমরা আবার হাসপাতালে যাব।


ছেলে সহজ বর্তমান রাহুলের বাসায় আছেন। রাহুলের বাড়ির লোকেরা তার দেখাশোনা করছেন। রাহুল জানান, সহজের যত্নের কোনো ত্রুটি হচ্ছে না।

Post a Comment

Previous Post Next Post