গায়িকার মা'থায় ঢালা হলো বালতি ভর্তি টাকা

 


ভা'রতের গুজরাটি গায়িকা উর্বশী রাড্ডিয়া গান গাইতে গেলে প্রায়শই টাকার ঝড়ে কবলিত হন। হারমোনিয়াম বাজিয়ে গান পরিবেশন করছিলেন এই গুজরাটি গায়িকা। আচ'মকা পেছন থেকে একজন বালতিভর্তি টাকা তার মা'থায় ঢেলে দেন। এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর রীতিমতো ভাই'রাল।


ভিডিওতে দেখা যায়, হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন উর্বশী। আর এক ভক্ত বালতিতে করে টাকা তার মা'থায় ঢেলে দিচ্ছেন। শুধু তাই নয়, আবার তাকে কয়েকজন টাকাও ছুড়ে দিচ্ছেন। বিষয়টিতে ভীষণ অ'বাক হন এই শিল্পী।


এমন ঘটনায় গান গাওয়া থামাননি তিনি। ফোক গানে মুগ্ধ করে ভক্তদের কাছ থেকে টাকা পাওয়ার বিষয়টি উর্বশীর কাছে নতুন নয়। উর্বশীকে নিয়ে এমন ভিডিও প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, অনুষ্ঠান শেষে এই টাকা গুছিয়ে পরবর্তী সময়ে সেটি কোনো দুস্থ মেয়ের বিয়েতে দান করেন।

Post a Comment

Previous Post Next Post