বিএনপি নেতা কারাগারে থেকেই চেয়ারম্যান নির্বাচিত

 


কারগারে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজে'লার ১নং আমানউল্যাপুর ইউনিয়নে বিএনপি নেতা মো. বাহারুল আলম সুমন।

বৃহস্পতিবার তৃতীয় ধাপে অনুষ্ঠিত আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি বিএনপির সহসভাপতি হিসেবে ওই ইউনিয়ন দায়িত্ব পালন করছেন।

এদিন রাতে বেগমগঞ্জ উপজে'লা নির্বাচন কর্মক'র্তা মো. রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো. বাহারুল আলম ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লায় পূজামণ্ডপে কুরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীতে সহিং'সতার মা'মলায় বিএনপি নেতা বাহারুল আলম সুমনকে গ্রে'ফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ'দালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Post a Comment

Previous Post Next Post