পায়জামা-পাঞ্জাবী বানিয়ে বিএনপি নেতারা খালেদা জিয়ার জানাযার অ'পেক্ষায় আছেন: আখতারুজ্জামান

 


দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আ'ন্দোলনে না নামায় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে ক্ষোভ ঝেড়েছেন দলটির নেতা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। নেতাকর্মীদের প্রতি কটাক্ষ করে তিনি বলেছেন, তারা খালেদা জিয়ার মৃ'ত্যু সংবাদের অ'পেক্ষায় আছে। কেউ কেউ বিএনপি প্রধানের জানাযায় যাওয়ার জন্য নতুন পায়জামা-পাঞ্জাবী বানিয়ে অ'পেক্ষায় আছে। তারা খালেদা জিয়ার মৃ'ত্যুর পর দলে দলে জানাযা পড়তে যাবে।


মঙ্গলবার রাতে সময়ের আলোর লাইভ অনুষ্ঠান ‘হার্ডট'ক’-এ যু'ক্ত হয়ে এমন মন্তব্য করেন আখতারুজ্জামান।


সামনের সম্ভাব্য চিত্র বর্ণনা করে আখতারুজ্জামান বলেন, আমিতো ভয়াবহ চিত্র দেখি।


বিক্ষুব্ধ কন্ঠে তিনি বলেন, ‘আমিতো দেশমাতা খালেদা জিয়ার জানাজার জন্য নতুন পায়জামা-পাঞ্জাবী বানাইয়া রাখছি। নতুন জায়নামাজ কিইনা রাখছি। কারণ প্রতিদিন এটা (মৃ'ত্যু সংবাদ) শুনতে চাই। যেই বলবে মা'রা গেছে-’ তখন আম'রা বেরিয়ে আসব। বলব, আরে জানাজায় আস। জানাযায় আস। আরে জানাযায় আস ভাই দেশমাতা মা'রা গেছে, জানবেন না? তাড়াতাড়ি জানাযায় আস।’


সময়ের আলোর নির্বাহী সম্পাদক হারুন উর রশীদের সঞ্চালনায় ‘হার্ডট'ক’ অনুষ্ঠানে মেজর (অব.) আখতারুজ্জামানের সঙ্গে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ডা. হাবিবে মিল্লাত এমপি।

Post a Comment

Previous Post Next Post