সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ

 


হাফ পাসের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অন্তত ১০টি বাসে ভাঙচুর চালায়। শনিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সায়েন্সল্যাবের ল্যাবএইড হাসপাতালের সামনের মোড় ও সড়কে এ ভাঙচুর চালানো হয়।


এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ওই সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস প্রায় এক ঘণ্টা আটকে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

Post a Comment

Previous Post Next Post