ছা'ত্রীর সন্তান কোলে নিয়ে ক্লাস নিলেন রাবি অধ্যাপক

 


ছা'ত্রীর শি'শু সন্তানকে কোলে নিয়ে ক্লাস করিয়ে প্রশংসায় ভাসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের অধ্যাপক মো. আনিসুর রহমান।


বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সময় এক ছা'ত্রীর কন্যা সন্তানকে কোলে তুলে নেন ওই অধ্যাপক।


শি'শুটিকে কোলে নিয়ে ক্লাস করানোর ছবি ফেসবুকে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপে আইন বিভাগের শিক্ষার্থী আপলোড করার পর সেটি ভাই'রাল হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ ঘটনায় শিক্ষকের প্রশংসা করেছেন। ছবিতে দেখা যায়, অধ্যাপক মো. আনিসুর রহমান ডায়াসের ওপর দাঁড়িয়ে এক ছা'ত্রীর কন্যা শি'শুকে কোলে নিয়ে পাঠদান করছেন। পরম মমতায় শি'শুটি কচি হাতে তার বুক আঁকড়ে আছে।


আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা জানান, করো'নার পরিস্থিতিতে দীর্ঘ বন্ধের সময় অনেক ছা'ত্রীর বিয়ে হয়ে যায়। এর মধ্যে কয়েকজন সন্তানের জননীও হয়েছেন। তেমনই একজন হলেন মাস্টার্সের শিক্ষার্থী মা'রুফা তাসনিম। বৃহস্পতিবার দুপুরে ‘প্রাইভেট ইন্টারন্যাশনাল ল’ কোর্সের ক্লাস করতে সন্তানকে নিয়ে আসেন তিনি। ছোট শি'শুটি বারবার নড়াচড়া করলে মনোযোগ বিচ্ছিন্ন হয় ওই ছা'ত্রীর। এ সময় শি'শুকে নিজ কোলে তুলে নিয়ে পাঠদান চলমান রাখেন অধ্যাপক মো. আনিসুর রহমান।


এ ব্যাপারে অধ্যাপক আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, ছবিটি যে ফেসবুকে ছড়িয়ে গেছে তা আমা'র জানা নেই। বৃহস্পতিবার আমা'র ক্লাসে তিনজন ছা'ত্রী তাদের সন্তান নিয়ে উপস্থিত ছিলেন। এর মধ্যে প্রথম বেঞ্চে বসা ওই শিক্ষার্থীর সন্তান আমা'র দিকে বারবার আসতে চাচ্ছিল। এতে শিক্ষার্থীর মনযোগ কিছুটা বিঘ্ন ঘটে। যে কারণে আমি নিজে তার সন্তানকে কোলে নিয়ে ক্লাস চলমান রাখি। করো'না পরবর্তী সময়ে শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যে ক্লাসে আসছেন, এটি আমাদের জন্য বিশাল প্রাপ্তি। আশা করি, সশরীরে আম'রা দ্রুত সব ক্লাস নিয়ে সিলেবাস শেষ করতে পারবো। এতে শিক্ষার্থীদের করো'নাকালীন সময়ের যে ক্ষতি হয়েছে সেটি কিছুটা কমবে।

Post a Comment

Previous Post Next Post