যাদের ওয়াজ শুনলে চোখ দিয়ে পানি পড়ে তারা আজ কারাগারে : ফখরুল

 


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস'লাম আলমগীর বলেছেন, ‌‘আলেম-ওলামা যাদের মানুষ সম্মান করে। এরা তাদের এক কথায় ধরে নিয়ে টপ করে জে'লে পুরে দেয়। তারপর তার বি'রুদ্ধে যত রকমের ক'ল্পিত চরিত্রহ'রণের ব্যবস্থা করতে থাকে। অবলীলায় গু'লি করে হ'ত্যা করে। আম'রা কি শাপলা চত্বরের কথা ভুলে গেছি? ভুলিনি তো। কী'ভাবে এসব আলেম-ওলামাদের, যাদের ওয়াজ শুনলে মানুষের চোখ দিয়ে পানি পড়ে, সেই মানুষগুলোকে আজকে কারাগারের অন্তরালে আ'ট'কে রেখেছে এ আওয়ামী লীগ সরকার।’


আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


ডিজে'লের দাম বাড়ার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘ডিজে'ল ব্যবহার করে বাস-ট্রাক, বড়লোকদের প্রাডো গাড়িতে ডিজে'ল ব্যবহার হয় না। কেরোসিন ব্যবহার করে গ্রামের মানুষ। প্রজারা ক'ষ্ট পায়। আর যিনি রাজা উনি তখন প্যারিসে বক্তব্য দেন, স্কটল্যান্ডে বক্তব্য দেন, অথবা গ্লাসগোতে পরিবেশের বক্তৃতা করেন, লন্ডনে বক্তৃতা করেন। গোটা বিশ্বের রাজনীতি নিয়ে কথা বলেন। ভালো কথা, আমাদের নেতা যদি সারা'বিশ্বের রাজনীতি নিয়ে কথা বলেন, দুঃখের কিছু নেই।


কিন্তু তার দেশে কী' ঘটছে? দেশের মানুষ কেমন আছে। আজকে কত বড় লজ্জা আমাদের আ'মেরিকার প্রেসিডেন্ট বাইডেন গণতন্ত্র সভা ডেকেছেন, একশটা দেশকে ডেকেছেন। পত্রিকায় দেখেছি। আম'রা শান্তি পেতাম, ভালো লাগতো, নিজের মা'থাটা উঁচু হয়ে দাঁড়াতো। আম'রা একটা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ। অথচ আমাদের নামটা সেখানে নেই।’


সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ই'রান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post