কিন্তু আবহাওয়ার খবর পড়ার সময়ই ঘটে গেল বিপত্তি। স্ক্রিনে আবহাওয়ার খবরের পাশাপাশি হঠাৎ করেই চলতে শুরু করল পর্ন ভিডিও। সংবাদের পাশাপাশি একটানা ১৩ সেকেন্ড ধরে টিভি স্ক্রিনে সেটিও দেখলেন দর্শকরা।
শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলে। বুধবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এবং ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কেইআরএম ২ (KERM 2) নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ওই টিভি চ্যানেলে গত ১৭ অক্টোবর বিব্রতকর এই ঘটনাটি ঘটে। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চ্যানেলে খবরের মাঝেই চলতে শুরু করে পর্ন ভিডিও।
সেসময় আবহাওয়ার খবর পড়ছিলেন আবহাওয়াবিদ ও সংবাদ পাঠিকা মিশেল বস। কিন্তু তার পেছনে বাম দিকের একটি স্ক্রিনে চলতে শুরু করে কোনো একটি পর্ন ছবির দৃশ্য। প্রায় ১৩ সেকেণ্ড ধরে সেটি চলে।
