পাপন ‘অযোগ্য সভাপতি’, বললেন সাবের হোসেন, এতে বাধল বিপত্তি

‘বাংলাদেশ দল নাজমুল হাসান পাপনের অধীনে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে, সবচেয়ে বেশি সময় ধরে থাকা সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে!’



সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরমেন্সের কঠোর সমালোচনা করে আলোচনায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। 


শুক্রবার (৫ নভেম্বর) টুইটারে একটি পোস্ট দেন তিনি। এতে বাংলাদেশ দলের অবস্থানের জন্য বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দায়ী বলেও জানান তিনি।


তিনি বলেন, “বাংলাদেশ নাজমুল হাসান পাপনের অধীনে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে! এটা সবসময়ই তার ব্যর্থতা যে আমাদের ক্রিকেটটা চালায় সে। আমাদের জন্য এটি লজ্জার যে, একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।”


প্রসঙ্গত, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাবের হোসেন চৌধুরী।


এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮টি ম্যাচের ভেতর আইসিসির সহযোগী দল ওমান ও পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ। এরপর সুপার টুয়েলভে গিয়ে ৫ টি ম্যাচেই পরাজিত হয় টাইগাররা। যদিও শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অল্পের জন্য হেরে গেছে মাহমুদউল্লাহর দল।


খেলোয়াড়দের ধারাবাহিক এ হারের কারণে তীব্র সমালোচনার মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট ও বোর্ড।

 

Post a Comment

Previous Post Next Post