মন্দ কাজে বাধা না দিলে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে: রাষ্ট্রপতি

 


হ'জরত মোহাম্ম'দও (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় কাজ দেখতে পায়, তবে নিজের শক্তি-সাম'র্থ্য দিয়ে তা প্রতিরোধ করবে। আর যদি সে সাম'র্থ্য না থাকে, তবে উপদেশ দিয়ে সংশোধন করবে। আর যদি তা-ও না পারে, তবে আন্তরিক ঘৃ'ণা নিয়ে তা থেকে দূরে থাকবে, কিন্তু তা হবে দুর্বল ই'মানের পরিচয়।’


নতুন খবর হচ্ছে, দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, জনপ্রিয়তা হা'রানোর ভয়ে মন্দ কোনও কাজে বাধা না দিলে তাতে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে।’


শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কি'শোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।


আবদুল হামিদ বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।’ স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।


হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপর জো'র দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘পর্যট'করা যাতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’


এ সময় রাষ্ট্রপতির ছে'লে ও স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক উপস্থিত ছিলেন। রবিবার (১৪ নভেম্বর) মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে বাবার মৃ'ত্যুবার্ষিকী' উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন রাষ্ট্রপতি।

Post a Comment

Previous Post Next Post