কুমিল্লার ঘটনায় উত্তেজনা ছড়ানো সেই ফয়েজ আটক

 


কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে পবিত্র কুরআন শরিফ পাওয়ার অ’ভিযোগ করে ফেসবুক লাইভে করা ফয়েজ উদ্দীনকে আ’ট’ক করে জিজ্ঞাসাবাদ করছে পু’লিশ। এ ছাড়া শহরজুড়ে বিভিন্ন মণ্ডপে ভাঙচুরের ঘটনায় আরও ৪২ জন আ’ট’ক হয়েছেন।



 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন আজ বৃহস্পতিবার সকালে নানুয়ার দীঘির পাড়ের আ’লোচিত মণ্ডপ এলাকা পরিদর্শন করে জানান, মণ্ডপে কোরআন শরিফ পাওয়া গেছে, এমন তথ্য দিয়ে বুধবার সকালে ফেসবুকে লাইভ করেন ফয়েজ উদ্দীন। এরপর দ্রুত সেটি ভাই’রাল হয়, ছড়িয়ে পড়ে উত্তে’জনা।


তিনি সাংবাদিকদের জানান, পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এসব ঘটনায় মা’মলা প্রক্রিয়াধীন।



 

ডিআইজি বলেন, ওই ভিডিও দেখলে বোঝা যায়, একটি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিশেষভাবে ঘটনাস্থল থেকে যে লোক (ফয়েজ উদ্দীন) ভিডিও করে ছড়িয়ে দিয়েছে, তাকে আ’ট’ক করা হয়েছে। সে কোনও দলের কর্মী কি না সেটি যাচাই করা হচ্ছে।


এদিকে নগরীজুড়ে বৃহস্পতিবারও টহল দিচ্ছে বিজিবির দুই প্লাটুন সদস্য। গুরুত্বপূর্ণ পয়েন্টে অ’তিরিক্ত পু’লিশ মোতায়েন করা হয়েছে।



 


 

ঘটনা ত’দন্তে তিন সদস্য কমিটি গঠন করে জে’লা প্রশাসন। কমিটিকে সোমবার প্রতিবেদন জমা’র নির্দেশ দিয়েছেন জে’লা প্রশাসক (ডিসি) কাম’রুল হাসান।


কুমিল্লার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী



 

কুমিল্লার পূজামণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রে’প্তার করা হবে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আ’ট’ক করা হয়েছে।


আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান।



 

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইস’লাম, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুমিল্লার ঘটনার জেরে সারা দেশের আরও বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে। এর মধ্যে চাঁদপুরের হাজিগঞ্জে চারজন নি’হত হয়েছেন। তবে এসব ঘটনায় সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে।



 

মন্ত্রী আরও বলেন, কুমিল্লার ওই ঘটনায় ত’দন্ত হচ্ছে। ত’দন্তের পর বিস্তারিত জানানো হবে। তবে তাঁরা মনে করছেন, স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যমূলক কাজ এটি।


জ’ড়িত ব্যক্তিদের বি’রুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা জ’ড়িত, তাদের বি’রুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ উসকানি দিলে তাকেও আইনের আওতায় আনা হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও গুজব ছড়ানো হচ্ছে। যারা এসব অ’পচেষ্টা করছে ও করবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

Post a Comment

Previous Post Next Post