পাঁচ দিনে দেশে ২ লক্ষাধিক অবৈধ মোবাইল ফোন চিহ্নিত, বন্ধ হচ্ছে

 


গত ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত- এই পাঁচদিনে দেশে ২ লাখ ৮ হাজার ৪টি অবৈধ মোবাইল হ্যান্ডসেট চিহ্নিত করা হয়েছে। এই ফোনগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হবে।


টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) বৃহস্পতিবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ থেকে ৫ অক্টোবর- এই পাঁচ দিনে বিটিআরসির ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমে ৫ লাখ ৮৭ হাজার ৭৫৭টি মোবাইল ফোন সচল হয়েছে। এর মধ্যে বৈধতা পেয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৫৭টি, আর অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে ২ লাখ ৮ হাজার ৪টি ফোন। এসব ফোন একযোগে বন্ধ না করে ক্রমান্বয়ে বন্ধ করা হবে।


বিটিআরসির মিডিয়া উইয়ের উপ-পরিচালক জাকির হোসেন খান একটি গণমাধ্যমকে জানান, বিটিআরসির কর্মকর্তারা বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি শপিং মলের মোবাইল ফোনের দোকানে গিয়ে বিক্রি করা অনিবন্ধিত ফোন ক্রেতাদের কাছ থেকে ফেরত নিতে চিঠি দেন। মোবাইল ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে বিক্রি করা অনিবন্ধিত ফোন ফেরত নিতে সম্মতি দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post