ছেলের প্রেমিকা আর নিজের প্রেমিককে নিয়ে মালদ্বীপে শ্রাবন্তী

 


মা ও প্রেমিকার সঙ্গে আলাদা ছবিতে টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জি strong>ফাইল ছবি/সংগৃহীত


অভিমন্যু এবং দামিনীর ইনস্টাগ্রাম স্টোরি ভরে উঠেছে মালদ্বীপের অজস্র ছবিতে



ছেলে আর তার প্রেমিকার সঙ্গে মালদ্বীপে বেড়াতে গিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সঙ্গে রয়েছেন শ্রাবন্তীর প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী। যদিও এই ভ্রমণের কোনো ছবি শ্রাবন্তী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলে শেয়ার করেননি। 


তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সোমবার (২৩ আগস্ট) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ছেলে অভিমন্যু চ্যাটার্জি এবং তার প্রেমিকা দামিনী ঘোষের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী-অভিরূপও।



আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অভিমন্যু এবং দামিনীর ইনস্টাগ্রাম স্টোরি ভরে উঠেছে মালদ্বীপের অজস্র ছবিতে। তাদের তোলা ছবি ও ভিডিওতে বিমানের জানালা থেকে মালদ্বীপের সৌন্দর্য যেমন ফ্রেমবন্দি হয়েছে, তেমনই তাদের রিসোর্টেরও দেখা মিলেছে। সঙ্গে রয়েছে খাবারদাবারের ছবিও।


মা-ছেলের সম্পর্ক যে বন্ধুর মতো সে কথা আগেই শোনা গেছে শ্রাবন্তীর মুখে।



অভিমন্যু এবং দামিনী প্রায়ই ভারত এবং বিশ্বের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে বেড়ান। এবারে তাদের সঙ্গে ছুটি কাটাতে গেলেন শ্রাবন্তীও।


কিন্তু এখনও পর্যন্ত অভিরূপ এবং শ্রাবন্তীর কোনো ছবি প্রকাশ্যে আসেনি।

Post a Comment

Previous Post Next Post