বাবার বন্ধুর হাতে কিশোরী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ১

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১৩ বছরের এক কিশোরী বাবার বন্ধুর হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় বাবার বন্ধু আওলাদ হোসেন শেখকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।


এ ঘটনায় সোমবার টঙ্গীবাড়ী থানায় কিশোরীর বাবা বাদী হয়ে অভিযোগ করলে টঙ্গীবাড়ী থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি আমলে নিয়ে আসামী আওলাদ হোসেন শেখকে গ্রেফতার করে।



আওলাদ হোসেন শেখ মুন্সীগঞ্জ সদর থানার মিরকিপাড়া গ্রামের আলম শেখের ছেলে।


কিশোরীর বাবা বলেন- আওলাদের সঙ্গে তার মাছের ব্যবসা রয়েছে। যার ফলে সে বাড়িতে আসা যাওয়া করত। আমার স্ত্রী সুতার মিলে কাজ করে। বাড়ি ফাঁকা পেয়ে আওলাদ আমার মেয়েকে একাধিকবার ধর্ষণ করে ৬ মাসের অন্তঃসত্ত্বা করে। আওলাদ বিবাহিত, তার দুটি সন্তান রয়েছে।


এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, অভিযোগ পেয়ে আওলাদ শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটি ৬ মাসের অন্তঃসত্ত্বা। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post