স্ত্রী সায়রা বানুর সঙ্গে ৫৫ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন প্রয়াত অভিনেতা দিলীপ কুমার। তারপরও তাদের কোনো সন্তান ছিল না। এ নিয়ে কিংবদন্তি অভিনেতার মনে আফসোস তো ছিলই।
বলিউড সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলীপ কুমার জানিয়েছিলেন, ‘আমাদের সন্তান থাকলে দাম্পত্য জীবন আরও রঙিন হত। তবে যোগ্য উত্তরাধিকারী নেই বলে আমাদের কোনো খেদ নেই।’
অভিনেতা সেই সময় বলেছিলেন, তিনি এবং সায়রা এই অভাব মেনে নিয়েছেন। তারা মনে করেন, আল্লাহর ইচ্ছাতেই তাদের জীবনে এই শূন্যতা।
অভিনেতার দাবি, সেই শূন্যতা পূরণ করে দিয়েছেন তাদের পরিবারের বাকি সদস্যরা। তারকা দম্পতির কাছে সন্তানের আদর-যত্ন পেয়েছেন সায়রার ভাই সুলতান। পরবর্তীকালে সুলতানের ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিই দিলীপ-সায়রার জীবনের অবলম্বন হয়ে উঠেছিলেন।
Tags:
ধর্ম
