আশুলিয়ায় শ্রমিক কলোনিতে ভয়াবহ আগুন

 

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনির অন্তত ২০টি ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ওই শ্রমিক কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই শ্রমিকদের ২০টি ঘরের মালামাল পুড়ে যায়।


ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


তদন্তের পরই আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Post a Comment

Previous Post Next Post