এবার ঈদে গান শোনাবেন মাহফুজুর রহমান


সংগীতের প্রতি ভালোবাসা থেকে নিজেকে গানের ভুবনে যুক্ত করেছেন মাহফুজুর রহমান। প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসেন তিনি। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটিয়ে ভিন্ন মাত্রার আনন্দ যোগাতে এবার ঈদেও গান শোনাবেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ঈদুল ফিতরেও গান শোনাবেন মাহফুজুর রহমান। ‘সুখে থাকো তুমি’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানের আয়োজন থাকছে এবারের ঈদে। ঈদের পর দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার করা হবে অনুষ্ঠানটি।

এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

গানের প্রতি তার দুর্বলতা থেকেই প্রতি বছর ঈদ আয়োজনে গান নিয়ে হাজির হোন মাহফুজুর রহমান। সেটা প্রথম শুরু হয় ২০১৬ সালের কোরবানি ঈদে। সে বছর গায়ক হিসেবে হাজির হয়ে হৈ চৈ ফেলে দেন তিনি। হাট, ঘাট, মাঠ, সর্বত্রই ছিলো মাহফুজুর রহমানকে নিয়ে আলোচনা। ১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান দখল করে নেয়। 
সেই থেকে এখনো গান করছেন তিনি। তার বেসুরো গায়কী নিয়ে অনেক সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি তিনি। নিয়মিতই গান করে চলেছেন তিনি।


Post a Comment

Previous Post Next Post