থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু মাইমুন; সাহায্যের আবেদন



দুই বছর চার মাস বয়সী মাইমুন বিন করিম। রাজধানীতে বসবাসরত দিনাজপুরের রামনগরের বাসিন্দা মোকছেদুল করিম ও সাবরিনা পারভিনের একমাত্র সন্তান। গত ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মাইমুনের থ্যালাসেমিয়া ধরা পড়ে। বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের অধীনে চিকিৎসাধীন সে।

চিকিৎসকের বরাত দিয়ে মোকছেদুল করিম জানিয়েছেন, তাঁর ছেলের চিকিৎসার জন্য ৮০ লাখ থেকে ১ কোটি টাকার প্রয়োজন। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই বাবার পক্ষে তা জোগাড় করা সম্ভব নয়। তিনি সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মো. মোকছেদুল করিম, অ্যাকাউন্ট নম্বর ১০৪৮০০০৬৬৮৪৫৩, ন্যাশনাল ব্যাংক, কারওয়ান বাজার শাখা। ব্যক্তিগত বিকাশ নম্বর-০১৩১২৮৮৪২৯৭।

Post a Comment

Previous Post Next Post