যেভাবে নেওয়া হবে ৭ কলেজের পরীক্ষা; সর্বশেষ সিদ্ধান্ত



করোনার পরিস্থিতি উন্নতি না হলো সাত কলেজের পরীক্ষাও অনলাইনে নেওয়ার পরিকল্পনা করছেন সাত কলেজ কর্তৃপক্ষ। আজ ৬ মে ( বৃহস্পতিবার) সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক ( ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আমরা শিক্ষার্থীদের যেটা কল্যাণ হয় ওটাই সিন্ধান্ত নিব। ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিলে আমরাও আশা করছি আমাদের পরীক্ষা গুলো অনলাইনে নিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী দুই সপ্তাহের মধ্যে কি গাইডলাইন তৈরি করে আমরা সেটা দেখবো। এরপর আমরা আমাদের সিন্ধান্ত গুলো নিব।

এছাড়াও তিনি বলেন, আপাতত নতুন করে কোন পরীক্ষার সময়সূচি দেওয়া হবে না। ছুটির পর অনলাইনে যথারীতি ক্লাস গুলো চলবে।

উল্লেখ্য, এর আগে আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একডেমিক কাউন্সিলের সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা অনলাইনে নেওয়ার সিন্ধান্ত নেয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী অনুষদের ডিনবৃন্দ ও ইনস্টিটিউটের পরিচালকগণ অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য নিজ নিজ একাডেমিক ঘরানার পরীক্ষা ও প্রশ্নের ধরণ নির্ধারণ করে একটি গাইডলাইন তৈরি করবেন। তাঁরা আগামী ২ সপ্তাহের মধ্যে এই গাইডলাইন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)- এর নিকট প্রেরণ করবেন।

Post a Comment

Previous Post Next Post