পতনের বাজারেও ৬ খাত চাঙ্গা!

 




সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস (সোমবার) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হলেও লেনদেন কমেছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন ১১’শ ৫৯ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গত দিনের তুলনায় ২’শ ৪৭ কোটি টাকার কম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আজ ডিএসইতে পতনের বাজারেও ছয় খাতের লেনদেনে চাঙ্গাভাব বিরাজ করছে। খাত ৬টি হলো- টেলিকমিউনিকেশন খাত, সিমেন্ট খাত, আর্থিক খাত, ব্যাংক খাত, ওষুধ ও রসায়ন খাত এবং প্রকৌশল খাত


(এক) টেলিকমিউনিকেশন খাত: টেলিকমিউনিকেশন খাতে আজ লেনদেন হয়েছে ৫৬ কোটি ৩০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৩০ লাখ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৫৩ কোটি টাকা।



 

(দুই) সিমেন্ট খাত: সিমেন্ট খাতে আজ লেনদেন হয়েছে ৭৮ কোটি ৪০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ২৮ কোটি ৮০ লাখ লাখ টাকা আজ লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৬০ লাখ টাকা।


(তিন) আর্থিক খাত: আর্থিক খাতে আজ লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৪০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৪১ কোটি ৫০ লাখ টাকা।



 

(চার) ব্যাংক খাত: ব্যাংক খাতে আজ লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ২৮ কোটি ৫০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৯ লাখ টাকা।


(পাঁচ) ওষুধ ও রসায়ন খাত: ওষুধ ও রসায়ন খাতে আজ লেনদেন হয়েছে ৫৯ কোটি টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৩০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ৭০ লাখ টাকা।


(ছয়) প্রকৌশল খাত: প্রকৌশল খাতে আজ লেনদেন হয়েছে ৩৩ কোটি ২০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ৩০ কোটি ৬০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৬০ লাখ টাকা

Post a Comment

Previous Post Next Post