ব্রেকিং নিউজ মিতু হত্যা মামলার আসামি সাক্কু গ্রেপ্তার

 

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার সাক্কুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। 



চট্টগ্রামের রানীরহাট এলাকা থেকে বুধবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। 


বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, মিতু হত্যায় বুধবার সকালে দায়ের হওয়া মামলার এজাহারের ৭ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে র‍্যাবের কার্যালয়ে আনা হচ্ছে।




 

এদিকে বুধবার মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন মিতুর বাবা ও সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন।


একই মামলায় বাবুল আক্তার ছাড়াও বাকি সাত আসামি হলেন- মো. কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা (৪০), এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলাইয়া (৪১), মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭), মো. আনোয়ার হোসেন (২৮), মো. খায়রুল ইসলম ওরফে কালু (২৮), সাইদুল ইসলাম সিকদার ওরফে সাক্কু (৪৫) ও শাহজাহান মিয়া (২৮)।

Post a Comment

Previous Post Next Post