ফিলিস্তিন ও আল আকসা রক্ষার জন্য তুরস্কের ভয়ংকর প্রস্তাব



১। প্রেসিডেন্ট এরদোয়ান সহ সরকারের প্রতি আমাদের দাবী হল, তথাকথিত নিন্দাজ্ঞাপনের রাজনীতি থকে সরে এসে ইসরাইলের সাথে অনতিবিলম্বে সকল সম্পর্ক ছিন্ন করুন।
২। কুদুস ইস্যুতে আমরা সকলেই আমাদের মাননীয় প্রেসিডেন্টের সাথে আছি। জাতীয় ঐক্যের এই শক্তিকে প্রদর্শন করার জন্য সকল দলের অংশগ্রহনে জাতীয় সংসদের এসেম্বলী আহবান করুন।
৩। মসজিদে আকসা-কুদুস -ফিলিস্তিনকে ইস্যু করে সকল দলের অংশগ্রহনে অভিন্ন একটি ডেক্লারেশন জাতির সামনে তুলে ধরুন।
৪। ইসরাইলের কাছে আইন ও মানবাধিকার বলতে কিছু নেই। এটা আমরা অতীতে দেখেছি। তারা সমগ্র বিশ্বের সামনে মাভি মারামারাতে আক্রমণ চালিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। যদিও সরকার ইসরাইলের বিরুদ্ধে এই মামলা থেকে সরে এসেছে। সরকারের প্রতি আমাদের আহবান এই মামলা পুনরায় চালু করুন।
৫। জাতিসংঘের জেনারেল এসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে ভলকান বজকির (তারকিশ) উচিত হল এই বিষয়ে উদ্যোগ নিয়ে জাতিসংঘের মাধ্যমে সমগ্র দুনিয়াবাসীর সামনে তুলে ধরা। ফিলিস্তিনে শান্তিবাহিনী প্রেরণ করার জন্য আইনগত কোন বাঁধা নেই। এই আইনী বিষয়কে কাজে লাগিয়ে ফিলিস্তিনে শান্তি বাহিনী প্রেরণের জন্য উদ্যোগ গ্রহন করা।
৬। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনালস গত ফেব্রুয়ারীতে ইসরাইলের দখলদারিত্ত্বের বিরুদ্ধে যে রায় দিয়েছে সেটা অনেক গুরুত্ত্বপূর্ণ। এই রায়কে অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহন করা হোক।
৭। OIC র সদস্যভুক্ত দেশ সমূহের স্মরণ করা উচিত এই সংগঠনটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে নিন্দাজ্ঞাপন বাদ দিয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিন।
৮। যে সকল মুসলিম দেশ ইসরাইলকে নতুন করে স্বীকৃতি দিয়েছে এবং যে সকল দেশ আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাদের প্রতি আমার আহবান ইসরাইলের সাথে আপনাদের সম্পর্ককে ছিন্ন করুন। আপনাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করুন।
৯। ইসরাইলের সাথে সকল প্রকার ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং বাইতুল মাকদিস মুসলমানদের জন্য কোন অর্থ বহন করে এটা এর মাধ্যমে জানিয়ে দিতে হবে।
১০। D-8 এর প্রেসিডেন্ট এখন বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আমার আহবান ফিলিস্তিন ও কুদুস ইস্যু নিয়ে এগিয়ে আসুন অনতিবিলম্বে D-8 এর জরুরী সভা আহবান করুন।
১১। ইসরাইলের সাথে সামরিক ও কৌশলগত সকল চুক্তিকে বাতিল করতে হবে।
১২। অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে প্রস্তাবিত তথাকথিত ডিল অফ দ্যা সেনচুরী নামক, চুক্তি সমূহের যে কোন ভিত্তি নেই এবং এগুলার কোন দাম নেই এটা সমগ্র দুনিয়ার সামনে ঘোষণা করতে হবে।
আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে,
মসজিদে আকসা আমাদের ইজ্জত!
আমরা আমাদের রক্ত ও জীবন দিয়ে মসজিদে আকসাকে মুক্ত করার জন্য প্রস্তুত, এই ব্যাপারে যেন কারো কোন সন্দেহ না থাকে।

Post a Comment

Previous Post Next Post