পুঁজিবাজারে টানা উত্থানের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (৩ মে) সামান্য কারেকশনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সব সূচক কমেছে। কমেছে বেশিরভাগ শেয়ার ও ইউনিট দর। আগেরদিনের তুলানয় লেনদেনও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের তুলনায় ০.১০ শতাংশ বা ৫.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১১.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৮.১৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬.০৫ পয়েন্টে।
আজ ডিএসইতে দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৪২৩টি শেয়ার ১ লাখ ৭১ হাজার ৫৮০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা।
এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৮.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৬৪.৯২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০৫ শতাংশ বা ৫.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬২৯.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৭৫৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৩৩২ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪২৫ টাকা।
