বরগুনায় জমিজমা বন্টন বিরোধের জেরে ছেলের শাবলের কোপে পিতা খুন হয়েছে। ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। বরগুনা সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে পিতা আয়নার মীর ও ছোট ছেলে জামাল মীরের সাথে কথা কাটাকাটি হয় একপর্যায়ে ছেলের শাবলের কোপে পিতা খুন হন।
পরে বাড়ির অন্যান্য সদস্যরা কৃষি জমিতে কাজ করতেছিল। আয়নাল মীরের ডাক চিৎকারে সবাই ছুটে আসলে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আয়নাল মীরের বড় ছেলে কালাম মীর জানান দীর্ঘদিন ধরে ৩ ভাইদের মধ্যে জমিজমা বন্টনের ঝামেলা ছিল, তার জের ধরে ছোট ভাই জামাল এ ঘটনা ঘটায়।
বরগুনা সদর হাসপাতালের সামনে থেকে ঘাতক ছেলে জামাল মীরকে আটক করে বরগুনা সদর থানা পুলিশ এবং জামাল জমিজমা বন্টন বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথেই আমরা অভিযান চালিয়ে হাসপাতালের সামনে থেকে ঘাতক ছেলেকে আটক করতে সক্ষম হই। জামাল নিজেই বাবাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
